প্রতিযোগিতার শহর

 মন টিকে না এই প্রতিযোগিতার শহরে।মন ছুটে যায় তোমার সরলতায়, মন ছুটে যায় দুরন্ত কৈশোর দিকে।

চাকরি জীবনের ব্যস্ততার পাশাপাশি যখন পরীক্ষা নামক প্রতিযোগিতা শুরু হয়,তখন আমার মন ছুটে যায় বৃষ্টি ভেজা ভোরের সেই গ্রামের দিকে।পুকুর ঘাটের সেই সুমধুর কোকিলা কন্ঠের দিকে।

সবই এখন বিষাদে ভরা লাগে, সবাই এখন বাস্তবিক হতে চায়।আগের মতো সেই প্রাণখোলা কথাবার্তা ও হাসিমুখ কেউ তেমন একটা প্রকাশ করে না এখন।

তাইতো বিষাদের প্রতিযোগিতায় পূর্ণ হতে লাগলো অন্তঃপুরের সেই ছোট্ট শৌখিন শহরটি।


Comments

Popular posts from this blog

অনুভূতির কথোপকথন