Posts

প্রতিযোগিতার শহর

 মন টিকে না এই প্রতিযোগিতার শহরে।মন ছুটে যায় তোমার সরলতায়, মন ছুটে যায় দুরন্ত কৈশোর দিকে। চাকরি জীবনের ব্যস্ততার পাশাপাশি যখন পরীক্ষা নামক প্রতিযোগিতা শুরু হয়,তখন আমার মন ছুটে যায় বৃষ্টি ভেজা ভোরের সেই গ্রামের দিকে।পুকুর ঘাটের সেই সুমধুর কোকিলা কন্ঠের দিকে। সবই এখন বিষাদে ভরা লাগে, সবাই এখন বাস্তবিক হতে চায়।আগের মতো সেই প্রাণখোলা কথাবার্তা ও হাসিমুখ কেউ তেমন একটা প্রকাশ করে না এখন। তাইতো বিষাদের প্রতিযোগিতায় পূর্ণ হতে লাগলো অন্তঃপুরের সেই ছোট্ট শৌখিন শহরটি।

অনুভূতির কথোপকথন

Image
দেখতে দেখতে পেরিয়ে গেলো একুশটি বছর। একুশটি বছরের অভিজ্ঞতা,অনুভূতি খুব একটা  বেশি না।তারপরও মাঝে মাঝে মনের অজান্তেই  নিজেকেই  নিজে প্রশ্ন করি খুবই কি অল্প ছিল এই  দূরন্তপনার একুশটি বছর!! আমারদের কাটানো শৈশবকালটি ছিল দূরন্ত, প্রফুল্ল ও সুখময়। সেতো ছিল জীবনের এক সোনালী  অধ্যায়।আজ যখন যৌবনে পদার্পন করলাম  শৈশবটাকে খুব মনে পড়ে। কেন জানি আমরা আর  শৈশবের মতো সবকিছুকে সহজ করে নিতে পারি  না। সবকিছুতে ভাবতে থাকি,বুঝতে চাই আশেপাশে  পরিবেশটাক।  কিন্তু কেন শৈশবে তো  সবকিছু আনমনে আপন করে নিয়েছিলাম। তবে  কেন আজ এই ভেদাভেদ। আসলেই সবকিছুর  পরিবর্তন হয়, ভেদাভেদ হয়ে যায় যেমনটা হয়ে  গেছে আমাদের শৈশব ও যৌবনের মধ্যে।  অনুভূতিগুলো পিছনে ফিরে যেতে চাই কিন্তু যৌবন  সে তো মানেনা এগিয়ে যায় উত্তাল ঢেউ এর  মাঝেও।